চরিত্রবান সুশিক্ষিত মানুষই পারে আলোকিত জীবন গড়তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে জীবনে আলোর ধারা নেই, সেই জীবন কলঙ্কময়। একজন সত্, চরিত্রবান ও সুশিক্ষিত মানুষই পারে আলোকিত জীবন ও সমাজ গড়তে। ব্যারিস্টার ছানাউল্লাহ ছিলেন তেমনি একজন কালজয়ী প্রতিভা। তাঁর জীবন থেকে শিক্ষা নিলে এই ঘুণে ধরা সমাজ আলোকিত হবে। ছানাউল্লাহ্ স্মৃতি সংসদ আয়োজিত ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন। ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় অংশ নেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ জে এম নুরুদ্দীন চৌধুরী, সাবেক সচিব চৌধুরী মোহাম্মদ মহসিন, আইনজীবী সমিতির সভাপতি রফিকুল কাদের, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইল, সামসুল ইসলাম, শিক্ষক আবু তাহের মিঞা, প্রকৌশলী সাঈদ উল্লাহ, জাহানারা বেগম, সমিহা সলিম, বেদারুল আলম চৌধুরী, মো. শফিউল্লাহ প্রমুখ। ছানাউল্লাহ্ স্মৃতি সংসদ প্রয়াতের জীবনভিত্তিক পুস্তিকা স্মৃতিতে অম্লান প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।