চর্বিযুক্ত খাবারেও তাদের হৃদ্রোগের বালাই নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের দক্ষিণে আনোগিয়া গ্রাম। এর বাসিন্দারা যেমন দীর্ঘজীবী, তেমনি সুস্বাস্থ্যের অধিকারী। প্রাণিজ চর্বিতে ভরপুর ভূমধ্যসাগরীয় ভোজ্যসামগ্রীর স্বাদ তাঁরা নিতে পারেন নিশ্চিন্তে। তবু এখানকার মানুষের মধ্যে হৃদ্‌রোগ একেবারেই নেই। রহস্যটা কী?

যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী আনোগিয়া গ্রামের মানুষের নীরোগ থাকার কারণ খুঁজে বের করেছেন। তাঁরা বলছেন, বিশেষ জিনগত বৈশিষ্ট্যের অধিকারী বলেই গ্রামটির বাসিন্দারা ক্ষতিকর চর্বি এবং কোলেস্টেরলের খারাপ প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন।

ইউরোপের বহু মানুষের জিন–নকশা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ইতালির মাত্র একজনের সঙ্গে আনোগিয়াবাসীর জিনের ওই বৈশিষ্ট্যের মিল পেয়েছেন। হৃদ্‌রোগের চিকিৎসা নিয়ে গবেষণার ক্ষেত্রে এই জিনগত বৈচিত্র্যের ব্যাপারটা নতুন দিশার খোঁজ দিতে পারে। কেমব্রিজশায়ারের ওয়েলকাম ট্রাস্ট ইনস্টিটিউটের গবেষক এলেফথেরিয়া জিগিনি বলেন, তাঁরা এ অনুসন্ধানে রক্তে ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন। বিরল কিছু জিনগত উপাদান মানুষকে হৃদ্‌রোগ থেকে সুরক্ষা দেয়।

এই গবেষণা প্রতিবেদন নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।