চর্যাপদ নিয়ে আরও গবেষণার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষার আদি সাহিত্য চর্যাপদ–এর রচয়িতারা গণমানুষের সুখ-দুঃখের কথা ও তৎকালীন সমাজের চিত্র তুলে ধরেছেন। চর্যাপদের ওপর আরও গবেষণা প্রয়োজন আছে। এ জন্য প্রয়োজনে নেপাল, চীন ও জাপানে গিয়ে আরও অনুসন্ধান চালাতে হবে।

১০ সেপ্টেম্বর বিকেলে সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ ও বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘের যৌথ উদ্যোগে ‘বাংলা ভাষার আদিগ্রন্থ চর্যাপদ: হারিয়ে যাওয়ার গৌরবের খোঁজে’ শিরোনামে আয়োজিত সেমিনারে এ কথা বলেন বক্তারা। নগরের নন্দনকাননে অবস্থিত ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরিন আখতার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার সহকারী আইনসচিব ভিক্ষু করুণা। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মহীবুল আজিজ। স্বাগত ভাষণ দেন সেন্টারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে বসুমিত্র মহাথেরকে ‘সদ্ধর্ম শাসন জ্যোতি’, দেবশ্রী থেরোকে ‘সদ্ধর্ম শোভন’, সলিল বিহারী বড়ুয়াকে ‘সদ্ধর্ম সাহিত্যরত্ন’, স্মৃতি বড়ুয়া ও বিদ্যুৎ বড়ুয়াকে ‘রত্নগর্ভা মা’, সুপ্ত ভূষণ বড়ুয়াকে ‘সার্টিফিকেট অব অনার’ ও অনুজ কুমার বড়ুয়াকে ‘সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন’ সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।