চলচ্চিত্র উত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরবে হয়ে গেল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উত্সব। পৌর শহরের চণ্ডীবের অবস্থিত হাজি আসমত আলী এতিম শিশু পরিবারের মেহের মমতাজ মিলনায়তনে এ আয়োজনটি হয়। আয়োজনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়ক মাহিন সিদ্দিকী।
বক্তব্য দেন নভেল অর্গানাইজেশন ফর রোর্যাল রিফর্ম প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, হাজি আসমত এতিম শিশু পরিবারের সাংস্কৃতিক শিক্ষক সালমা সিদ্দিকী, বন্ধুসভার সভাপতি জনি আলম, সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, অনুষ্ঠান উদ্যাপন পর্ষদের আহ্বায়ক মাসুদ রানা ও নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।
উৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ ও আগুনের পরশমণি প্রদর্শন করা হয়। প্রায় আড়াই শ দর্শক ছবি দুটি দেখেন। প্রদর্শন শেষে ছবি দুটি থেকে প্রশ্ন নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী দর্শকদের উপহার হিসেবে দেওয়া হয় বই।