প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের উদ্যোগে আগামীকাল ২২ এপ্রিল শুক্রবার ইরানের চলচ্চিত্রের ওপর বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের লেকচার থিয়েটার মিলনায়তনে ‘ফোকাস অন ইরান’ শিরোনামে এ অধিবেশনে ইরানের চারটি উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বেলা ১১টায় প্রদর্শিত হবে আসগর ফরহাদি পরিচালিত দি পাস্ট, বেলা তিনটায় বাহমান গোবাদি পরিচালিত এ টাইম ফর ড্রাংকেন হর্সেস, বিকেল পাঁচটায় আব্বাস কিয়ারোস্তমি পরিচালিত সার্টিফায়েড কপি এবং সন্ধ্যা সাতটায় দেখানো হবে জাফর পানাহি পরিচালিত ট্যাক্সি তেহরান। বিজ্ঞপ্তি।