চলচ্চিত্র কেন্দ্রের দুই দিনব্যাপী চলচ্চিত্রের আসর কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের (সিএফসি) আয়োজনে ট্রিবিউট টু মায়েস্ত্রো শিরোনামে দুই দিনব্যাপী চলচ্চিত্রের আসর আগামীকাল শুরু হবে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার মিলনায়তনে সাতজন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতার সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে দুদিনের আসরে। ২৯ মে বেলা ১১টায় জন ফোর্ড পরিচালিত হাউ গ্রিন ওয়াজ মাই ভ্যালি, বেলা তিনটায় আব্বাস কিয়ারোস্তমির দ্য উইন্ড উইল ক্যারি আস, বিকেল পাঁচটায় ইঙ্গমার বার্গম্যানের দ্য স্যাভেনথ সিল প্রদর্শিত হবে। ৩০ মে বেলা তিনটায় আকিরা কুরাসাওয়ার থ্রোন অব ব্লাড, বিকাল পাঁচটায় সত্যজিৎ রায়ের পথের পাঁচালী এবং সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে মাইকেলেঞ্জেলো আন্তেনিওনির ব্লো আপ। বিজ্ঞপ্তি।