চলচ্চিত্র শিল্পকে বাঁচানোর আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিনোদন সাংবাদিক সংস্থা (চবিসাস) পাইরেসি কপিরাইট আইন বাস্তবায়ন করে সংস্কৃতি ও চলচ্চিত্র শিল্পকে অসুস্থ পরিবেশ থেকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। এ দাবিতে চবিসাস গত ৩০ এপ্রিল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। গীতিকার ফারুক হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, নারীনেত্রী বেগম সাবিহা মুছা, অ্যাডভোকেট বাসন্তী পালিত, শ্রমিকনেতা সিদ্দিকুল ইসলাম, চন্দন দত্ত, রাজিয়া সুলতানা, আরিফ চৌধুরী, কাঞ্চন মহাজন, দুলাল কান্তি চৌধুরী, গোলাম হোসেন, এ এস এম ফয়সাল, নাসির হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।