চলচ্চিত্রকেন্দ্রের ধ্রুপদি চলচ্চিত্রের আসর কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের আয়োজনে কাল ৩০ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের লেকচার থিয়েটার মিলনায়তনে ‘ট্রিবিউট টু মায়েস্ত্রো’ শিরোনামে ধ্রুপদি চলচ্চিত্র অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে বিশ্বের সেরা ধ্রুপদি চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতার (মায়েস্ত্রো) প্রতি শ্রদ্ধা জানানো হবে। ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় প্রদর্শিত হবে রবার্ট অল্টম্যান পরিচালিত থ্রি ওমেন (যুক্তরাষ্ট্র), এরপর প্রদর্শিত হবে বেলা তিনটায় আন্দ্রেই ভাইদা পরিচালিত কানালœ (পোল্যান্ড), বিকেল পাঁচটায় রোবের্তো রসেলিনি পরিচালিত ওপেন সিটি রোমা (ইতালি) এবং সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে ফেদেরিকো ফেলিনি পরিচালিত লা স্ত্রাদা (ইতালি)। বিজ্ঞপ্তি।