চলচ্চিত্র-বিষয়ক কর্মশালা ১১ ও ১২ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র চর্চা প্রতিষ্ঠান মিজঅঁসেন ১১ ও ১২ মার্চ দুই দিনব্যাপী চলচ্চিত্র–বিষয়ক কর্মশালার আয়োজন করছে।
ফ্রান্স প্রবাসী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী, চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে চট্টগ্রামের স্থাপত্য ঐতিহ্য বিষয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র বিষয়ে যঁাদের পূর্বাভিজ্ঞতা আছে, কর্মশালায় অংশগ্রহণের জন্য তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিদের ৮ মার্চের মধ্যে চেরাগী পাহাড় মোড় বুক মার্ক বই বিপণিতে যোগাযোগ করতে বলা হয়েছে। বিস্তারিত ০১৮১৯৮৪৯০৬৬ নম্বর ফোনে জানা যাবে। বিজ্ঞপ্তি।