চলছে অনলাইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় শিক্ষার্থীরা ৫২টির বেশি বিষয়ের ভর্তি তথ্য জানতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্যারিয়ার বিষয়ে থাকছে ১২টি ফেসবুক লাইভ ও ৫টি সেমিনার।
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে অনলাইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা। প্রথম আলো ডটকম আয়োজিত মেলার কেতাবি নাম ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি মেলা’। পাওয়ার্ড বাই ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ। গতকাল শনিবার সকাল ১০টায় মেলা শুরু হয়েছে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। মেলায় অংশগ্রহণ করেছে দেশের ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। মেলায় শিক্ষার্থীরা ৫২টির বেশি বিষয়ের ভর্তি তথ্য জানতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্যারিয়ার বিষয়ে থাকছে ১২টি ফেসবুক লাইভ ও ৫টি সেমিনার।

মেলায় অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস (ইউল্যাব) এবং ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো এ ধরনের মেলার আয়োজন করল প্রথম আলো ডটকম।