চলছে অ্যাপ্লিকের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বেত-শুভ্র কিংবা বর্ণিল সব রঙের ছায়া সেখানে। বিছানার চাদর, কুুশন কভার, পর্দাতে করা হয়েছে অ্যাপ্লিকের কাজ। তাতে দেশীয় মোটিফ ব্যবহার করা হয়েছে। অ্যাপ্লিকের নকশা নিয়ে এ প্রদর্শনী শুরু হয়েছে ঢাকার দৃক গ্যালারিতে। ৩০ জুলাই সাহেলীর চতুর্থ একক প্রদর্শনীর উদ্বোধন করেন লেখক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘দেশীয় জিনিসের ছোঁয়া পেয়েছি।’ প্রদর্শনীতে বিভিন্ন আকারের ও নকশার কুশন কভার, বালিশের কভার রাখা হয়েছে। এগুলোতে উজ্জ্বল রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিছানার চাদর ছাড়াও পর্দা ও কুশন কভার সেট হিসেবে পাবেন। চাইলে পুরো বাড়ি সাজানোর সামগ্রীও পাবেন আপনি। সাহেলী জানান, ‘আগে বিয়েবাড়ির ঝালর ও কাগজ কাটার কাজ করতাম। সেই থেকেই এই নেশা মাথায় ঢুকে যায়। এখানে দেশীয় তাঁত, সুতি, তসর, কাতান, মসলিন ও সিল্ক ব্যবহার করেছি।’ এ প্রদর্শনী চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত । শেষ হবে ৪ আগস্ট।