চলছে বাণিজ্য ও ভ্রমণ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে চলছে ‘৬ষ্ঠ এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও ভ্রমণ এক্সপো-২০১৩’। গতকাল থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৮ জুলাই পর্যন্ত। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (জিইএমএস) বাংলাদেশের আয়োজনে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এই মেলা। জিইএমএস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মাজহারুল ইসলাম বলেন, মেলাটি নিয়ে পর্যটক ও ক্রেতাদের মধ্যে বেশ আগ্রহ দেখা দিয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে এ মেলায়। খাদ্যসামগ্রী, বুটিক হাউস, রিসোর্ট ও পর্যটন ব্যবসায়ীরা অংশ নিয়েছেন মেলায়। পাকিস্তানি পোশাক ও বাচ্চাদের নানা সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে।
৩০ টাকা প্রবেশমূল্যে যে কেউ চলে আসতে পারেন মেলায়।