আনন্দ-উল্লাস, ব্যবহারিক জ্ঞানার্জন ও বিভিন্ন্রঐতিহাসিক স্থান পরিদর্শনের মজার স্মৃতি নিয়ে কলকাতা থেকে সম্প্রত্রিঘুরে এলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা। চারজন শিক্ষকসহ মোট ৫৭ জন ১৫ মার্চ রওনা হয়ে ১৬ মার্চ কলকাতার আলীপুর চিড়িয়াখানা পৌঁছান। থাকার জায়গা ঠিক হয়্রপশ্চিমবঙ্গের প্রাণী ও মাৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনার্রি কাউন্সিলের অতিথিশালায়। এরপর বিকেল হতে না হতেই কলকাতা শহর দেখার লোভ সামলাতে না পের্রেবেরিয়ে পড়েন সবাই।১৭ মার্চ্রসকাল সাতটায়্রডাকাডাকিতে সবার ঘুম ভেঙে যায়। কারণ আলীপুর চিড়িয়াখানায় সকাল নয়টার ক্লাস ধরতে হবে। যেতে সময় লাগবে প্রায় এক ঘণ্টা। যথা সময়ের আগেই্রচিড়িয়াখানায় পৌঁছে যান সবাই। সহকারী পরিচালক সুশান্ত চট্টোপাধ্যায়ের চিড়িয়াখানার ব্যবস্থাপনা-সম্পর্কিত টানা তিন ঘণ্টা লেকচারের পর চলে চিড়িয়াখানা পরিদর্শন। দুপুর দুইটা পর্যন্ত চলে এই পরিদর্শন।্রএরপরের গন্তব্য কলকাতার সায়েন্স সিটি (বিনোদন পার্ক)। আলীপুর চিড়িয়াখানা থেকে সায়েন্স সিটি এক ঘণ্টার পথ। এখানে বিজ্ঞানের বিভিন্ন মজার মজার খেলার সঙ্গে পরিচয় হই সবাই।্রজানা হয় ভূমিকম্প হলে কী রকম অনুভূতি হয় এবং টর্নেডো কীভাবে সৃষ্টি হয়। এ ছাড়া ডাইনোসরের সঙ্গে সাক্ষাত্ ও আয়নার ক্যারিশমা তো রয়েছেই। সবকিছুই তাঁদের অনেক আনন্দ দেয়। পরের দিন আবার চিড়িয়াখানায় ক্লাস। ক্লাস শেষে ঘুরতে বের হওয়া।কেউ যান পাতাল রেলে। রবীন্দ্রসদন থেকে কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের বড় বাজারে। রানি ভিক্টোরিয়ার সম্মানে নির্মিত ভিক্টোরিয়া পার্কটি দৃষ্টিনন্দন। এর সৌন্দর্য সবার মন সহজেই কেড়ে নেয়। পার্কের জাদুঘর্রেস্থান পেয়েছে যশোরের নকশিকাঁথা ও ঢাকার মসলিন। এ ছাড়া এখানে রয়েছে হাতে আঁকা আদি ঢাকার চিত্রকর্ম। এর পর কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি কলেজ্রপরিদর্শন। বিখ্যাত গায়ক মান্না দের্র কফি হাউসে আড্ডা, হাওড়া ব্রিজ পরিদর্শন, ট্রামে চড়ার মজা আর কলকাতার বড় বাজারে কেনাকাটা করতে করতে নির্ধারিত সময়টা কীভাবে ফুরিয়ে গেল কেউ টেরই পেল না। ্র২১ তারিখে আলীপুর চিড়িয়াখানায়্র প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানটাও হয়ে গেল। ফিরে আসতে আর মন চায় না। কলকাতার মায়ার জালে সবাই যেন আটকে গেছে। কলকাতায় আবার আসার পণ করেই্র ফিরতি বাসে উঠল সবাই।