প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে ভারতের শরণার্থীশিবিরে পাঁচ সন্তান হারানো মা শান্তিরানী চৌধুরী ৭ জুন মঙ্গলবার রাত সাড়ে নয়টায় নগরের একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শান্তিরানী চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা শৈবাল চৌধুরীর মা।
শান্তিরানী চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব বাংলাদেশ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।