চলে যায় ফিচার ফোনের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার চোখ এখন নতুন মডেলের স্মার্টফোনের দিকে। স্মার্টফোন এসে অন্য ফোনগুলোকে ‘আনস্মার্ট’ হিসেবে ঘোষণা দিতে বাধ্যই করেছে বলা যায়। আর এই যুগে আনস্মার্ট হওয়ার উপায় কই? ফলে সেই সব পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ফিচার ফোনগুলোর কথা কেউই ভাবছে না। কে জানে, হয়তো ‘এসেছে নতুন ফোন, তাকে ছেড়ে দিতে হবে স্থান’ এই স্লোগানই তাদের মূল প্রতিপাদ্য হতে যাচ্ছে। স্মার্টফোনের দৌরাত্মের মাঝেও ফিচার ফোনদের নিয়ে ভেবে একটা কিছু করার চেষ্টা করেছেন আদনান মুকিত

এঁকেছেন জুনায়েদ আজীম চৌধুরী
এঁকেছেন জুনায়েদ আজীম চৌধুরী

এটা কী দেখলাম! কোন বাটনই নেই! নিশ্চিত এলিয়েন।
এটা কী দেখলাম? ছোট স্ক্রিন, সারা গা ভরতি গুটিগুটি বাটনের মতো কী যেন...নিশ্চিত এলিয়েন!
হেহেহে...তোমাদের দিন শেষ! আর কদিন পর তোমাদের স্থান হবে জাদুঘরে। কথাটা মেমোরিতে রেখ।
ক্যামনে? আমার তো মেমোরি কার্ডই নেই।
মুরব্বি, আপনারে মানুষ কেন পছন্দ করবে, বলেন! আপনার ভেতরে তো কিছুই নেই। আমার দুই জিবি র্যা ম, ১৬ জিবি মেমোরি, জিপিএস, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা। এইচডি ডিসপ্লে ওয়াইফাই সব আছে...
উফ্, টায়ার্ড হইয়া গেলাম!
সবই আছে, শুধু চার্জটাই নেই।
হায় রে, কী উত্থান-পতনের ক্যারিয়ার আমার! এক সময় আমি ছিলাম সবচেয়ে স্মার্ট, আর সেই আমি এখন ফ্লেক্সির দোকানে ডিউটি দিই। কী কমু!
যাই কন, একটা বিষয় বুঝি না। আমগোরে চেইন দিয়া বাইন্দা রাখার মানে কী? কোন চোর আমাগো চুরি করব? চোরেরও তো প্রেস্টিজ আছে।
আমাগো না করুক, চেইনটা তো চুরি করতে পারে, চেইনটা যাতে চুরি না হয়, হের লাইগাই তো আমগো...
কিছুই বুঝলাম না, ভাই। হঠাৎ কী এমন করলাম যে আমাদের দাম কমে গেল? মানুষ তো এখন আমাদের ধরেও দেখে না। দুঃখের কথা শেয়ার করার লোকও তো নেই।

ভাইজানের কি শেয়ার ইট আছে? থাকলে দুঃখটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন।