প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনের জন্য বিজ্ঞানীরা নতুন এক ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তি উদ্ভাবন করেছেন। মুঠোফোন, ট্যাবলেট ও হাতঘড়ির জন্য তৈরি এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে থ্রিডি ছবি দেখা সম্ভব হবে বিশেষ কোনো চশমা ছাড়াই। নেচার সাময়িকীতে গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন গবেষকেরা এ খবর জানিয়েছেন। নতুন প্রযুক্তিটি ব্যবহার করে বিভিন্ন কৌণিক অবস্থান থেকে, এমনকি কাত হয়েও ত্রিমাত্রিক ছবি দেখা যাবে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্যালো আলটোয় অবস্থিত হেওলেট-প্যাকার্ড ল্যাবরেটরির গবেষক দলের প্রধান ডেভিড ফ্যাটাল বলেন, পৃথিবীর থ্রিডি ছবি দেখার সময় পর্দায় উত্তর মেরু দেখার সময় আপনি একটু কাত হলেই যেকোনো দেশের অবস্থান শনাক্ত করতে পারবেন। চশমাবিহীন সম্পূর্ণ স্বচ্ছ এই প্রযুক্তি ব্যবহারে অন্তত ৬৪টি মাত্রার ছবি দর্শকের চোখে স্পষ্ট হয়ে ধরা পড়বে। এএফপি।