চশমাপ্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার চশমা পরার খুব শখ সেই শুরু থেকে। কিন্তু কখনো চশমা পরার সুযোগ হয়নি। যদি কখনো চোখের চিকিৎসকের কাছে যেতাম, মনে মনে দোয়া করতাম এবার যেন চিকিৎসক চশমা পরার পরামর্শ দেন। চশমার প্রতি এত ভালোবাসা যে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক যখন অক্ষর পড়তে বলতেন তখন ইচ্ছা করে ভুল অক্ষর পড়তাম, যাতে চিকিৎসক চশমা পরার জন্য বলেন। কিন্তু প্রতিবারই আশাহত হয়ে বাড়ি ফিরতে হতো। 
কয়েক দিন আগে চোখে ব্যথা পেয়ে চিকিৎসকের কাছে গেলাম। এবারও সেই একই আশা, চিকিৎসক যদি চশমা পরার পরামর্শ দেন। চোখ পরীক্ষা করার পর চিকিৎসক বললেন, ‘চোখে যে রকম ব্যথা পেয়েছ, তাতে তোমাকে চশমা ব্যবহার করতে হবে।’ কথাটা শুনে মনে হচ্ছিল জীবনের সেরা সুখবরটা পেয়ে গেছি। আমি খুশিতে আটখানা। চিকিৎসকের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বাইরে বেরিয়ে দেখলাম, সেখানে বড় বড় অক্ষরে লেখা ‘রোদচশমা ব্যবহার করতে হবে’।
সিলেট।