চশমার শব্দার্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল (বিশেষ্য)
যেখানে অভিভাবকেরা সন্তানদের খেলাধুলার জন্য অর্থ দান করেন।
হতাশা (বিশেষ্য)
অনেক লাইক পড়বে এমন ফেসবুক স্ট্যাটাসে দু-তিনটি লাইক পাওয়ার মানসিক চাপের অপর নাম।
অঙ্ক (বিশেষ্য)
এমন এক বিষয়, যেখানে কারণ ছাড়াই মানুষ ১০০ টাকায় ৬০টি তরমুজ কেনে। কেউ জিজ্ঞেসও করে না, কেন কেনে!
বন্ধু (বিশেষ্য)
ফেসবুকের হাজারো অজ্ঞাত মানুষের একজন।
লেখক (বিশেষণ)
এমন ব্যক্তি যিনি কয়েক শ কাপ চা আর কফিকে বইয়ের পাতায় রূপান্তর করতে পারেন।