চাঁদ, রবিঠাকুর ও নিল আর্মস্ট্রং
রবীন্দ্রনাথ ঠাকুর ও নিল আর্মস্ট্রংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেনিল আর্মস্ট্রংJuly 20একজন মানুষের জন্য এটি ছোট্ট এক পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিরাট অগ্রগতি।রবীন্দ্রনাথ ঠাকুর স্নেহাস্পদ নিল, আবেগ ধরিতে না পারিয়া তোমার জন্য একখানা গান রচনা করিয়াছি—চাঁদের হাসি বাঁধ ভেঙেছে/উছলে পড়ে আলো/ও বাছাধন নিল, তোমার চুল কী ভীষণ কালো!July 20 at 8:17pm নিল আর্মস্ট্রং গুরুদেব, মাফ করবেন, আমার চুল তো কালো নয়! সোনালি!July 20 at 8:18pm রবীন্দ্রনাথ ঠাকুর এই যে, না বুঝিয়া কমেন্ট করা তোমাদের একটা বাতিক হইয়া গিয়াছে! আরে বাছা, কবি বলিয়াছেন, কালো আর ধলো বাহিরে কেবল/ ভিতরে সবার সমান রাঙা!July 20 at 8:20pmনিল আর্মস্ট্রং গুরুদেব, এবারও মাফ করুন! কালো চুলকে যদি আণুবীক্ষণিক বিশ্লেষণ করেন, তা হলে কিন্তু ভেতরেও কালো পাবেন!July 20 at 8:23pm রবীন্দ্রনাথ ঠাকুর নিল, তোমার নামের মধ্যে প্রকৃতির ছোঁয়া থাকিলেও তোমার হূদয় দেখি অত্যন্ত কাঠখোট্টা! সাহিত্যের ভাষা কিছুই বোঝ না দেখিতেছি!July 20 at 8:27pm নিল আর্মস্ট্রং কেমনে বুঝব বলেন! চাঁদে এসে তো আকাশে কোনো চাঁদ দেখছি না! এইখানে কোনো নদী নাই, ফুল-পাখি নাই। মনে সাহিত্যভাব আসবে কোত্থেকে! এখানে আপনি এলেও লেখালেখি ভুলে যেতেন, কনফার্ম!July 20 at 8:31pm রবীন্দ্রনাথ ঠাকুর ওরে অবুঝ, ওরে আমার কাঁচা, না বুঝিয়া আবারও একখানা কমেন্ট করিয়া বসিলে। চাঁদে থাকিলে আমি পৃথিবী লইয়া গান-কবিতা রচনা করিতাম।July 20 at 8:34pm নিল আর্মস্ট্রং একটা উদাহরণ দেন দেখি!July 20 at 8:38pm রবীন্দ্রনাথ ঠাকুর আজ অমাবস্যার রাতে সবাই গেছে কনে?/ বিনা ঋতুর এই নাই সমীরণে!/ আজ...July 20 at 8:40pmনিল আর্মস্ট্রং বাহ্! বাহ্! গুরুদেব, চাঁদের ধূলি নিয়ে ফিরে তারপর আপনার পায়ের ধূলি নিতে যাব! কিন্তু হঠাৎ করে ‘কোথায়’ না বলে ‘কনে’ শব্দটা ব্যবহার করলেন কেন?July 20 at 8:43pmরবীন্দ্রনাথ ঠাকুর নিল, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্য সমাধা করিয়াছ। পৃথিবীর ইতিহাসে তোমার নাম হীরাক্ষরে লেখা হইবে। কিন্তু আমার মতে, তোমার বুদ্ধিবৃত্তি অত্যন্ত নিচু শ্রেণীর!July 20 at 8:44pmনিল আর্মস্ট্রং গুরুদেব, আপনি আমাকে এইভাবে জনসমক্ষে অপমান করলেন! ;( ;( ;(July 20 at 8:45pm রবীন্দ্রনাথ ঠাকুর ওরে বীরপুরুষ ছেলে, ছি! এইভাবে কাঁদে না! এই কথা বলার কারণ, বাংলা ভাষায় এখন গুরুচণ্ডালী দোষ বলিয়া কোনো দোষ নাই! তাই আমার গান-কবিতাতেও কথ্য ভাষা প্রবেশ করিতেছে। বাংলা ভাষার গভীরতা ও বিস্তৃতি সম্পর্কে পড়াশোনার বাকি রহিয়াছে তোমার।July 20 at 8:48pmনিল আর্মস্ট্রং গুরুদেব, এবারও মাফ করুন! চাঁদে পা দেওয়ার পরই প্রথম যে জিনিস চোখে পড়েছে, সেটা কী জানেন?July 20 at 8:49pm রবীন্দ্রনাথ ঠাকুর আমি কী করিয়া জানিব! ঢাক গুড় গুড় না করিয়া ঝাড়িয়া কাশো...July 20 at 8:52pmনিল আর্মস্ট্রং বাংলায় লেখা একটা সাইনবোর্ড! সেখানে লেখা, ‘আর্থ ভিউ প্রকল্পে আকর্ষণীয় মূল্যে প্লট বরাদ্দ চলিতেছে! শীঘ্রই হস্তান্তর করা হবে!’July 20 at 8:55pm