চাঁদ মিয়া সওদাগরের উত্তরসূরিদের মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদ মিয়া ওয়াকফ এস্টেটের আয়োজনে ১৪ ফেব্রুয়ারি চান্দগাঁও শমসেরপাড়ায় চাঁদ মিয়া সওদাগরের উত্তরসূরিদের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। ১৮৬৯ সালে জন্মগ্রহণকারী চাঁদ মিয়া সওদাগর শুধু অঢেল সম্পদের মালিক ছিলেন না, বরং নানা কৃতিত্বপূর্ণ কাজের জন্য তিনি এখনো স্মরণযোগ্য। জীবদ্দশায় তিনি গড়ে তুলেছেন অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। এ জন্য তিনি একসময় চট্টগ্রামের ‘হাতেম তাঈ’ বলে পরিচিত ছিলেন।
প্রীতি সম্মিলনে দেশবিদেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ মিয়া সওদাগরের উত্তরসূরিরা এসে মিলিত হন। অনুষ্ঠানে ক্রীড়া ও রান্না প্রতিযোগিতা এবং চাঁদ মিয়া সওদাগরের জীবনের ওপর স্থিরচিত্রের একটি মাল্টিমিডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।