চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের চট্টগ্রাম শাখার নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে খোকন চন্দ্র ভট্টাচার্য সভাপতি ও আ ন ম শামীম হাসান কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পরিষদের নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি এ এইচ এম সালমান, এম এ মান্নান পাটোয়ারী, যুগ্ম সম্পাদক আবদুল কাদের গাজী, সহসম্পাদক জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক খান মো. হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মো. জহির হোসাইন খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মহিউদ্দিন মজুমদার, ক্রীড়া সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওয়াহিদ-উজ-জামান, মহিলাবিষয়ক সম্পাদক বেগম শামসুন্নাহার। সদস্য: মো. আনোয়ার হোসেন, নাঈমুল ইসলাম, কাজী মো. সোবহান, এস এম সাজেদুল আলম, মো. হেলাল উদ্দিন, মো. আবুল খায়ের ও মো. আমান উল্লাহ। বিজ্ঞপ্তি।