চাঁদাবাজির শিকার সীতাকুণ্ডের বাঙ্গি-তরমুজ ব্যবসায়ীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডে বাঙ্গি-তরমুজ কিনতে আসা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পরিবহন ঠিকাদারির নামে ব্যাপক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার, বশরতনগর, হাসনাবাদ ও গোপ্তাখালি এলাকায় বিপুল পরিমাণ বাঙ্গি-তরমুজ উৎপাদিত হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের ক্ষেত থেকে এসব বাঙ্গি-তরমুজ কিনে নিয়ে যান। এ সময় ট্রাকপ্রতি বাংলাবাজার ও গোপ্তাখালি এলাকায় দুই দফা চাঁদা আদায় করে একটি চক্র। তারা প্রতিটি মিনি ট্রাক থেকে ১০০-৩০০ টাকা করে চাঁদা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আদায়কারী বলেন, তাঁরা ব্যবসায়ীদের বিভিন্নভাবে সহযোগিতা করেন। মাল ট্রাকে তুলতে সহায়তা করায় চালকেরা খুশি হয়ে টাকা দেন। এটি চাঁদাবাজি নয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, এ নিয়ে কেউ অভিযোগ করেনি।