চাঁপাইনবাবগঞ্জ সভার বার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশ আমার, কাজ আমার’ স্লোগানে গত ৩০ অক্টোবর শহরের শহীদ সাটু হলে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে শোভাযাত্রা, গীতি-আলেখ্য, গম্ভীরা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে চার গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন, বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিক, আলোর দিশারি আবদুর রশিদ, ঘুরে ঘুরে বিদ্যাদানকারী তরিকুল আলম ও লুপ্ত ধানের রক্ষক ইউসুফ মোল্লা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনোয়ার হোসেন দিলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারিয়া হাসান।