চাই মানানসই জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা, কালো, আকাশি, নীল, মেরুন কিংবা গাঢ় লাল বেল্টের ওপর পাথর, চুমকি, কাঠ বা পুঁতি বসানো ফ্ল্যাট স্যান্ডেল। নগরের বিভিন্ন বিপণিকেন্দ্রের জুতার দোকানে ঢুকলেই চোখে পড়ছে এসব। বিক্রেতারা বলছেন, এই ডিজাইনের স্যান্ডেল এবারের ‘ঈদ স্পেশাল’।এবার ঈদ উপলক্ষে চলছে লম্বা ঝুলের কামিজ। এই ধাঁচের পোশাকের সঙ্গে মাঝারি উঁচু হিলের নানা ডিজাইনের স্যান্ডেল পছন্দ করছেন তরুণীরা। তবে এবারে নারী ক্রেতাদের বিশেষ ঝোঁক ফ্ল্যাট স্যান্ডেলের দিকে।কেবল তরুণীদের জন্য নয়, ঝলমলে নজরকাড়া নানা ডিজাইনের জুতা এসেছে ছোটদের জন্যও। এগুলোতে রঙের বৈচিত্র্য চোখে পড়ার মতো।নগরের বিপণিবিতান, সেন্ট্রাল প্লাজা, স্যানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, ভিআইপি শপিং সেন্টার, আখতারুজ্জামান সেন্টার, লাকি প্লাজা ও সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটসহ প্রায় সব বিপণিকেন্দ্রে রয়েছে একাধিক জুতার দোকান। এসব দোকানে এবার নতুন ডিজাইনের ছেলে, মেয়ে ও শিশুদের স্যান্ডেল, জেন্টস ও লেডিস সু, পার্টি সু, ক্যাজুয়াল সু, কনভার্স, স্নিকার ও স্লিপার এসেছে।ঈদ উপলক্ষে প্রায় ৬৫০ ধরনের ডিজাইনের জুতা এনেছে অ্যাপেক্স। আফমি প্লাজার অ্যাপেক্সের শোরুমের ব্যবস্থাপক রাজীব হোসেনের কাছ থেকে জানা গেল এই তথ্য। তিনি জানান, এবার ভেঞ্চুরিনি, মুচি, নিনো রসি, রিভাইবসহ নানা ব্র্যান্ডের জুতা এনেছে অ্যাপেক্স। এখানকার ভেঞ্চুরিনি ও অ্যাপেক্স ব্র্যান্ডের বেল্টবিহীন স্যান্ডেল এবার তরুণ ক্রেতারা পছন্দ করছেন। এসব স্যান্ডেলের দাম এক হাজার ৪৫০ থেকে তিন হাজার ২০০ টাকা। জিন্সের সঙ্গে পরার জন্য ক্যাজুয়াল সু ও কনভার্স বেছে নিচ্ছেন তরুণেরা। কনভার্স বিক্রি হচ্ছে ৬৯০ থেকে ৯৯০ টাকায়।ঈদ উপলক্ষে আফমি প্লাজার বাটা সিটি সেন্টারে প্রায় ২৭০ ডিজাইনের জুতা এনেছে। এখানকার বিক্রয়কর্মীরা জানালেন, এবার মেয়েদের জুতার ক্ষেত্রে ফ্ল্যাটই বেশি চলছে। বিশেষ করে বাটা ফ্ল্যাট সিরিজের স্যান্ডেল তরুণী ক্রেতারা পছন্দ করছেন। দুই বেল্টের হালকা পাথর বসানো এসব স্যান্ডেলের দাম এক হাজার ১৯০ থেকে এক হাজার ৪৯০ টাকা।এ ছাড়া বাটা এবার হাশপাপিস, স্কল, মেরি ক্লেয়ারের মতো ব্র্যান্ডের জুতোও রেখেছে। পাঞ্জাবির সঙ্গে পরার জন্য এবার তরুণেরাও ফ্ল্যাট সেন্ডেলের দিকেই ঝুঁকছেন। পাতলা ও আরামদায়ক ও ছিমছাম স্যান্ডেলই পছন্দের তালিকার শীর্ষে।