চাই শরবত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শবে বরাতের দিন রুটি হালুয়া থাকেই। আবার ঝাল পদও থাকে অনেক বাসায়। সঙ্গে শরবতটাও চাই। তেমনই কিছু শরবত তৈরির প্রণালি দিয়েছেন নাসরিন আলমদুধের শরবতউপকরণ: দুধ দুই কাপ (জ্বাল দিয়ে খুব ঠান্ডা করা)। ঠান্ডা পানি এক কাপ। চিনি দুই টেবিল-চামচ। ভ্যানিলা আইসক্রিম এক কাপ। পেস্তাবাদাম কুচি পরিমাণমতো। গোলাপজল দুই/তিন ফোটা। জাফরানি রং সামান্য। প্রণালি: দুধ, পানি, চিনি, আইসক্রিম, রং ও গোলাপজল একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। লম্বা গ্লাসে ঢেলে পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন। ব্লেন্ড করার সময় কুচি কুচি করে কাটা বাদাম দিতে হবে।টক দইয়ের শরবতউপকরণ: টক দই দুই কাপ। আপেল কুচি অর্ধেকটা। আঙুর কুচি ৫০ গ্রাম। পুদিনা পাতা কুচি এক চা চামচ। লবণ স্বাদমতো। চিনি এক টেবিল চামচ (ইচ্ছা), ঠান্ডা পানি এক গ্লাস। প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। লম্বা গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন।লেবু-কলার লাচ্ছিউপকরণ: পাকা কলা দুইটা। টক দই এক কাপ। লেবুর রস এক চা-চামচ। কাজু বাদাম বাটা দুই টেবিল-চামচ। মধু তিন টেবিল চামচ, বরফ কুচি ও ঠান্ডা পানি প্রয়োজনমতো।প্রণালি: কলা ছোট ছোট টুকরা করে নিতে হবে। ব্লেন্ডারে কলা, দই, লেবুর রস, কাজু বাদাম বাটা, মধু, বরফ ও পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। লম্বা গ্লাসে বরফ কুচি দিয়ে লাচ্ছি ঢেলে পরিবেশন।ম্যাংগো মিল্ক শেকউপকরণ: দুধ আধা লিটার খুব ঠান্ডা। চিনি বা মধু দুই টেবিলচামচ, ম্যাংগো আইসক্রিম এক কাপ। ম্যাংগো পিউরি বা টুকরা এক কাপ। বরফ কুচি বা টুকরা প্রয়োজনমতো।প্রণালি: ব্লেন্ডারে ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। গ্লাসে ঢেলে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন।