চাইল্ড হেভেন স্কুলের ১০ বছর পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান চাইল্ড হেভেন স্কুলের ১০ বছর পূর্তি উৎসব সম্প্রতি শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুলের চেয়ারপারসন বিলকিস রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম । অতিথি ছিলেন দৈনিক ইনকিলাব-এর সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক নাজিমুল ইসলাম ও সানম্যান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লুতফি আইয়ুব। স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ সেলিনা ইসলাম ও উপাধ্যক্ষ জেবুন যুবায়ের। অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথি মেয়র মন্জুর আলম বলেন, চট্টগ্রাম মহানগরের ৫০ লাখেরও বেশি জনগণের জন্য যে পরিমাণ শিক্ষাপ্রতিষ্ঠান থাকা প্রয়োজন তা নেই। তিনি বলেন, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানই পারে দেশের জন্য সুযোগ্য নাগরিক তৈরি করতে। তিনি চাইল্ড হেভেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম রাশেদ আজগর চৌধুরীর কথা স্মরণ করে বলেন, রাশেদ আজগরের পরিবার চট্টগ্রামের ক্রীড়াক্ষেত্রে যে অবদান রেখে গেছে তা সারা জীবন দেশের মানুষ মনে রাখবে। আলোচনা পর্ব শেষে স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।