প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি আমার সর্বশেষ ৫০০ ইউরো এই বিলবোর্ডটির পেছনে খরচ করেছি। দয়া করে আমাকে চাকরি দিন!’ এমনই অভিনব উপায়ে চাকরি প্রার্থনা করছেন অ্যাডাম প্যাসিটি। তিন মাসে ২৫০টি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেছেন তিনি, ফলাফল শূন্য। নিরুপায় হয়ে অবশেষে এই পন্থার অবলম্বন। মিডিয়া প্রডাকশন বিষয়ে স্নাতক করেছেন অ্যাডাম। অ্যাডামের এই প্রচারণায় বেশ তোলপাড় শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। অনেকেই তাঁর প্রতি সমবেদনা জানিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তাঁর কোনো চাকরি জোটেনি। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হলেও নিয়োগ নিশ্চিত হয়নি। ডেইলি মেইলগ্রন্থনা: মো. সাইফুল্লাহ