চাকরি-বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র মুমতাহিন জানান, ‘সবচেয়ে মজা পেয়েছি ইন্টারভিউ সেন্টার দেখে। এখানে তা ৎক্ষণিক ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং অনেককে চাকরির জন্য প্রাথমিকভাবে মনোনয়নও দেওয়া হয়েছে, যা সত্যিই খুব আনন্দদায়ক।’আইইউবি, চট্টগ্রামের এমবিএর ছাত্রী ফারজানা সুলতানা নিপু বলেন, ‘একই ছাদের নিচে এতগুলো প্রতিষ্ঠানের স্টল পাওয়া তো খুবই দারুণ ব্যাপার। শুধু মেলায় ঘুরলাম আর সিভি ড্রপ করলাম, এটা আসলেই শিক্ষণীয় ও সহজলভ্য যোগাযোগও বটে।’ ‘দেশের শতকরা ৪০ ভাগ জনগণই তরুণ, এরাই ভবিষ্য ৎ দেশকে নেতৃত্ব দেবে’—বলেন বিশেষ অতিথি আইইউবি, চট্টগ্রাম ট্রাস্টের সভাপতি এস এম আল হোসনী। এই বক্তব্যের সামঞ্জস্যতা পাওয়া যায় আইইউবি, চট্টগ্রাম ক্যাম্পাসে ‘আইইউবিসি জব ফেয়ার ২০১১’-তে তরুণ গ্র্যাজুয়েটদের উপচে পড়া ভিড় দেখে।জব ফেয়ার—চাকরিপ্রত্যাশীদের সঙ্গে চাকরিদাতাদের সরাসরি যোগাযোগের একটি আধুনিক পদ্ধতি—বলেন অনুষ্ঠানের উদ্বোধক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ। ‘জব ফর অল, স্মার্টার ওয়ে টু হায়ার পিপল’ স্লোগান সামনে রেখে আইইউবি, চট্টগ্রাম আয়োজন করে এই চাকরির মেলা। আয়োজন যে যথার্থই সাফল্য ও সার্থকতা পেয়েছে, তা বোঝা যায় স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলতেই। তাদের মুখে ছিল দিগ্বিজয়ের হাসি। সব বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের জন্যই এই মেলা উন্মুক্ত ছিল।আয়োজনটির পৃষ্ঠপোষক হিসেবে ছিল ছয়টি প্রতিষ্ঠান—এনসিসি ব্যাংক লিমিটেড, মিডিয়া পার্টনার চ্যানেল আই, মোস্তফা গ্রুপ, রেডিও পার্টনার রেডিও টুডে, ইউনি গ্রুপ সি পার্ল লাইনস, ইভেন্ট পার্টনার আজাদী জবস, আইটি পার্টনার ব্র্যাক নেট, ফ্যাশন প্রোডাক্ট লিমিটেড।মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা আমীর হোসাইন বলেন, ‘যারা টিমওয়ার্ক করতে পারদর্শী এবং নিজের দক্ষতার ওপর যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে, আমরা তাদেরই খুঁজছি।’মাইন্ড ম্যাপার লিমিটেড ছিল চাকরিপ্রত্যাশীদের জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ট্রেইনিং অ্যান্ড ওয়ার্কশপের অফার নিয়ে, যা তাদের যোগ্যতাকে আরও ধারালো করার কাজে লাগবে।এমজিএইচ গ্রুপের এক কর্মকর্তা গ্র্যাজুয়েটদের জন্য রোমাঞ্চকর ক্যারিয়ারের সুযোগ করে দেওয়া প্রসঙ্গে বলেন, এ প্রতিষ্ঠানে কর্মকর্তারা নিজের যোগ্যতা প্রকাশের স্বাধীনতা পাওয়ার পাশাপাশি সারা বিশ্বে তার দক্ষতা ছড়িয়ে দেওয়ার সুযোগ পায়। এমজিএইচ গ্রুপ বিশ্বাস করে, তাদের প্রশিক্ষণার্থীরাই আগামীর নেতৃত্বদানকারী।পিএইচপির কর্মকর্তা সৈয়দ রাফী বলেন, ‘সিভি পাঠাতে হলে আমাদের ই-মেইল [email protected] এই ঠিকানায় পাঠানো যাবে। এবারের ওপেন সিভি সার্কুলারেও আমরা অভাবনীয় সাড়া পেয়েছি।’গ্র্যাজুয়েটদের মূল আকর্ষণের জায়গা ছিল বহুজাতিক কোম্পানিগুলো। জব ফেয়ারে যাঁরা সিভি ড্রপ করেছেন, তাঁরা বাড়তি কোনো সুবিধা পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে panalpina-এর কর্মকর্তা আদিবুর রহমান জানান, তাঁরা শুধু সিভি সংগ্রহ করছেন, সব নিয়োগ-প্রক্রিয়া হবে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী।কোম্পানিগুলোর মধ্যে আরও ছিল সাউথইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইকুয়িটি, সিপিডিএল, ইটারনাল ইত্যাদি। আয়োজকেরা দিনব্যাপী বিভিন্ন কর্মশালার আয়োজনও করে। কর্মশালার বিষয়বস্তু ছিল ‘চাকরির ইন্টারভিউর প্রস্তুতি কীভাবে নিতে হয়’, ‘চাকরিপ্রত্যাশীদের কাছে চাকরিদাতাদের প্রত্যাশা’, ‘কীভাবে সিভি তৈরি করতে হয়’ ইত্যাদি।আইইউবি, চট্টগ্রাম জব ফেয়ার ২০১১-এর উদ্দেশ্য ছিল ফ্রেশ গ্র্যাজুয়েটরা যেন তাঁদের জ্ঞান, দক্ষতা ও ক্ষমতা বিভিন্ন কোম্পানিতে কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়তে পারেন, তার সুযোগ করে দেওয়া। ড. তাহলীল আজীমের উদ্যোগে চাকরির বাজারের এই মহাসমারোহ সফলভাবে কার্যকর হয়। [email protected]