চাকরি স্থায়ী করায় সিটি মেয়রকে শ্রমিকদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রায় এক হাজার অস্থায়ী শ্রমিক-কর্মচারীর চাকরি স্থায়ী করায় মেয়র মোহাম্মদ মনজুর আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। করপোরেশনের তিন শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ সংগ্রাম পরিষদ ৩ ফেব্রুয়ারি নগরের মুসলিম হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। শ্রমিক নেতা দোস্ত মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করপোরেশনের সব কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেয়র শ্রমিক-কর্মচারীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠার ওপর নির্ভর করছে করপোরেশনের সুনাম এবং ভাবমূর্তি। অনুষ্ঠানে বক্তব্য দেন করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, চৌধুরী হাসান মাহমুদ, কাউন্সিলর নিয়াজ মো. খান, গিয়াস উদ্দিন, মোহাম্মদ ইসমাইল, জাহাঙ্গীর আলম চৌধুরী, এ এফ কবির আহমদ, মহিলা কাউন্সিলর রেহেনা বেগম, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমদ প্রমুখ।