চাকরিটা আমি পেয়ে গেছি শুনছ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা এই আয়োজনকে জব ফেয়ার বা চাকরির মেলা বলি না। আমরা বলি ক্যারিয়ার ফেয়ার। অর্থাৎ এই মেলা শুধু চাকরি খোঁজার বা চাকরি পাওয়ার মেলা নয় বরং এই মেলা হলো বড় বড় দেশি-বিদেশি কোম্পানির সঙ্গে পরিচিত হওয়া, বিভিন্ন কোম্পানির বড় বড় কর্মকর্তার সঙ্গে সামনাসামনি কথা বলে তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ সম্পর্কে জেনে নেওয়া, ছাত্র অবস্থায়ই কর্মক্ষেত্রে যোগ দেওয়ার মানসিক প্রস্তুতি গ্রহণ করা।’ কথাগুলো বলছিলেন ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০১০-এর নির্বাহী কমিটির চেয়্যারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক আবদুুল হান্নান চৌধুরী। মেলায় যাঁরা এসেছিলেন, তাঁদের একটা বড় অংশই হলো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তাঁদের মধ্যে কেউ এসেছিলেন নিজের জীবনবৃত্তান্ত সঙ্গে নিয়ে, আবার কেউ বা এসেছিলেন শুধুই মেলা দেখতে। চোখে পড়েছে যা কিছুকঠিন প্রশ্ন, সহজ উত্তর: মেলায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর স্টলে কেউ ঢুকলেই তার দিকে বাড়িয়ে দেওয়া হচ্ছিল ধোঁয়া ওঠা এক কাপ কফি আর সেই সঙ্গে ছিল তাদের মানবসম্পদ বিভাগের অভিজ্ঞ কর্মকর্তাদের ক্যারিয়ারবিষয়ক যেকোনো ধরনের প্রশ্ন করার সুযোগ। শত মানুষের শত প্রশ্নের উত্তর তাঁরা দিয়েছেন হাসিমুখে। রহিমআফরোজের অনলাইন লাইব্রেরি: অনলাইন লাইব্রেরি তৈরি করছে রহিমআফরোজ গ্রুপ। সেখানে অসংখ্য ই-বুকের পাশাপাশি থাকবে জার্নাল, গবেষণাপত্র। এসব ব্যবহার করতে টাকা লাগবে। মেলা থেকে রহিমআফরোজ আগ্রহীদের নাম নিবন্ধন করেছে বিনা মূল্যে এবং তাঁদের মধ্য থেকে ভাগ্যবান ১০০ জন পাবেন এই সেবা বিনা মূল্যে ব্যবহারের সুবিধা। তাই সেখানে আগ্রহ নিয়ে রেজিস্ট্রেশন করেছেন অনেকেই।হাতে-কলমে অনলাইনে সিভি জমা দেওয়া: প্রথম আলো জবসের স্টলে ছিল অনলাইনে সিভি জমা দেওয়ারবিষয়টি হাতে-কলমে শেখার আয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাবণী ইসলাম জানতেন না কীভাবে অনলাইনে সিভি জমা দিতে হয়। মেলায় এসে ওই পদ্ধতি শিখতে পেরে তিনি খুব খুশি।কোন পেশা প্রকৃত আগ্রহ: পদ্ধতিটির নাম ‘মায়ার ব্রিগস টাইপ ইন্ডিকেটর’ (MBTI)। পেশা পরামর্শের ক্ষেত্রে এ পদ্ধতিটির খ্যাতি দুনিয়াজোড়া। এ পদ্ধতির সাহায্যে নিজের সুপ্ত ইচ্ছাটিকে যাচাই করে নিচ্ছিলেন অনেকেই ফিউচার লিডারসের স্টল থেকে। এ পরীক্ষাটি আপনি নিজে নিজেই করতে পারবেন www.futureleaders-bd.com এই ওয়েবসাইট থেকে।আরজে হতে চান তাঁরা : মজিএইচ গ্রুপের স্টলে ছিল তাদের অঙ্গপ্রতিষ্ঠান রেডিও ফূর্তির রেডিও জকি বা আরজে হওয়ার জন্য নাম নিবন্ধনের সুযোগ। সেখানে তরুণ-তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্জিয়া ইসলাম নাম লিখিয়েছেন সেখানে। ‘ছাত্রজীবনে পড়াশোনার বাইরে আরও অনেক কিছুর দরকার আছে। ছোট থেকেই আবৃত্তি ভালো পারি, তাই পড়াশোনার পাশাপাশি আরজে হওয়াটা আমার পক্ষে সম্ভব বলে আমি মনে করি।’ বললেন মার্জিয়া।যাঁদের মতো হতে চাই, তাঁদের কথা শোনা গেল: মেলার দুই দিনজুড়ে মোট ১৫টি সেমিনার হয়েছে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষগুলোয়।এসব সেমিনারে উপস্থিত ছিলেন দেশীয় ও বহুজাতিক নামকরা সব প্রতিষ্ঠানের বড় কর্মকর্তারা।সিভি তৈরিতে সাহায্য করছিলেন তাঁরা: এনএসইউর ইয়েস (ইয়াং এন্টারপ্রেইনার সোসাইটি) ক্লাবের সদস্যরা মেলায় আগত দর্শনার্থী যাঁরা সিভি নিয়ে আসেননি, তাঁদের সিভি কম্পিউটারে তৈরি করে প্রিন্ট করে দিচ্ছিলেন নামমাত্র কিছু খরচে। স্বপ্ন দেখ, এগিয়ে যাও : বাংলাদেশে এ ধরনের চাকরির মেলার শুরুই করেছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ২০০১ সালে প্রথম আয়োজনের পর এবারেরটি ছিল ষষ্ঠবারের মতো। এবারের মেলায় অংশ নিয়েছিল ৬৮টি দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান। এক ছাদের নিচে এত বেশিসংখ্যক প্রতিষ্ঠান দেশের আর অন্য কোনো চাকরির মেলায় থাকে না বললেই চলে। তাই এ মেলাটিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় চাকরির মেলা। ১৯ মার্চ এনএসইউ ক্যারিয়ার ফেয়ার-২০১০ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এবং ২০ মার্চ সমাপনী ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুই দিনব্যাপী মেলায় উপস্থিত ছিলেন উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ কাশেম, আবদুুল হান্নান চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান ভূঁইয়া।এবারই প্রথমবারের মতো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে হলো এ মেলাটি। এবারের মেলার স্লোগান ছিল ‘কিপ মুভিং, কিপ ড্রিমিং’। বাংলা করলে দাঁড়ায়, ‘স্বপ্ন দেখ, এগিয়ে যাও’। এখন প্রত্যাশা, এ মেলা থেকে যাঁরা চাকরি পাবেন বা যাঁরা চাকরি পাবেন না, সবাই-ই যেন নিজের ভেতর একটা কিছু করা, একটা কিছু হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাবেন সামনের দিনগুলোয়।