চাকরিটা আমি পেয়ে গেছি শুনছ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনা শেষে ভালো একটা ক্যারিয়ার সবার আরাধ্য। বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে একটা ভালো ক্যারিয়ারের। শিক্ষার্থীদের স্বপ্নের সেই নাগাল সহজেই পাইয়ে দেওয়ার ব্রত নিয়ে প্রথম আলো জবস ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) যৌথ আয়োজনে ইউআইইউ ক্যাম্পাসে ২৭-২৮ মার্চ বসেছিল ‘জবস ফেয়ার’।এ মেলায় হাজির হয়েছিল দেশের সেরা করপোরেট প্রতিষ্ঠানগুলো। আর এসব ‘স্বপ্নের ফেরিওয়ালা’দের জন্য ইউআইইউ ক্যাম্পাসও যেন সেজেছিল বর্ণিল সাজে। এতে এসেছিল দেশের প্রধানতম বেসরকারি সংস্থা ব্র্যাক, মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান সিটিসেল, দ্য সিটি ব্যাংক, দেশের অন্যতম দুই শিল্পগোষ্ঠী জেমকন গ্রুপ ও ইউনাইটেড গ্রপ। এ ছাড়া ছিল চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসসহ (সিমা) ৩০টি প্রতিষ্ঠান।কথা হলো মেলায় আসা নুসা ফারহার সঙ্গে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নবম সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থী তথা চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মধ্যে মেলবন্ধন তৈরি করে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী শিহাব আহমেদ আশা প্রকাশ করেন, প্রথম আলো জবস ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও একই ধরনের আয়োজন করবে। ইউআইইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেলাল উদ্দিন বলছিলেন, বাসার কাছেই মেলাটি হওয়ায় তিনি এসেছেন এই মেলায়। একই সঙ্গে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে সিভি জমা দিয়ে যেতে পারলেন।ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী নাহরীন হোসেন কাশফি বলেন, ‘এটি খুবই ভালো উদ্যোগ। পড়াশোনা শেষ করার পর চাকরি খোঁজার চেয়ে আগে থেকেই যদি বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়া থাকে তাহলে চাকরি পেতে খুব বেশি বেগ পেতে হয় না।’