চাকরির বাজারে যোগ্যতা প্রমাণে পরিকল্পনা নির্ধারণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে ১ নভেম্বর দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষণ দেন চট্টগ্রাম স্কিলস ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মিখাইল ইসলাম। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, চাকরির বাজারে যোগ্যতা প্রমাণে পরিকল্পনা নির্ধারণ করতে হবে। কর্মশালায় চাকরির বাজারের নানা প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তুলে ধরে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। বিজ্ঞপ্তি