চাকসু নির্বাচনের দাবি ছাত্রলীগের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রলীগ। চাকসু কার্যকর না থাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা হচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের অভিযোগ। গত রোববার চাকসু ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ছাত্রলীগের নতুন কমিটির নেতারা এ দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মামুনুল হক, সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী, সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ ও ফারুক হোসেন, কনক শাহরিয়ার, কাজী তানজিম হোসেন, সুমন মামুন, আরিফুল ইসলাম।