চাটগাঁ ভাষা পরিষদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি চাটগাঁ ভাষা পরিষদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। এতে পরিষদের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন পরিষদের সভাপতি কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল কাসেম, সহসভাপতি মঈনুল ইসলাম মাহমুদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন হায়দার, অর্থ সম্পাদক অরুণ শীল, নাট্যকার আহমদ ইকবাল হায়দার, সংগঠনের সদস্য শিমুল বড়ুয়া, রোকেয়া হক, সৈয়দা রিফাত আক্তার, সরোয়ার আমিন, সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে মো. আবুল কাসেম বলেন, মানুষ জন্মের পর নিজ এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলা শেখে, এটাই মূলত মানুষের মাতৃভাষা। কিন্তু আধুনিকতার নামে সমাজের একটি শ্রেণি দিনে দিনে আঞ্চলিক ভাষা থেকে দূরে সরে যাচ্ছে। এতে সমাজে শ্রেণিবৈষম্যের সৃষ্টি হচ্ছে। আঞ্চলিক ভাষার যথাযথ চর্চা ও সংরক্ষণের মধ্য দিয়ে এই সামাজিক বিচ্যুতি রোধ করা সম্ভব।
আলোচনা সভা শেষে পরিষদের আজীবন সদস্য ও মেরিডিয়ান গ্রুপের কর্ণধার কোহিনূর কামাল বঙ্গবন্ধু কৃষি পদক পাওয়ায় তাঁকে সম্মাননা জানানো হয়। বিজ্ঞপ্তি।