চাটগাঁ ভাষা পরিষদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাটগাঁ ভাষা পরিষদের সভা সম্প্রতি জামালখান সড়কের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও অধ্যাপক মো. আবুল কাসেম। সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন আনজুমান আরা বেগম, গিয়াসউদ্দিন, রেহানা কবির, রোকেয়া হক, সৈয়দা রিফাত আকতার, ইউসুফ মুহম্মদ, অরুণ শীল, অজিত কুমার আইচ, সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কালাম আজাদ, আবচার উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
সভায় জীবন সদস্য অধ্যাপক আহসান সাইয়েদ আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করায় চাটগাঁ ভাষা পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। বিজ্ঞপ্তি।