চাটগাঁইয়া নওজোয়ানের অভিষেকে ১৩ জন শিল্পী-গীতিকার সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাটগাঁইয়া নওজোয়ানের অভিষেক উপলক্ষে শিল্পী সংবর্ধনা ও সংগীতানুষ্ঠান গত ২৮ ফেব্রুয়ারি নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ‘অভিষেক ও প্রাণের মেলা-১৬’ শিরোনামের এই অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী আয়শা হক। শুভেচ্ছা বক্তব্য দেন সামশুল হায়দার। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল আহমেদ।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, কাউন্সিলর শৈবাল দাশ, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, কাউন্সিলর বেবি দোভাষ প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রামের ১৩ জন গুণী শিল্পী ও গীতিকারকে সংবর্ধিত করা হয়। সংবর্ধিতরা হলেন কণ্ঠশিল্পী শেফালী ঘোষ (মরণোত্তর), শ্যাম সুন্দর বৈষ্ণব (মরণোত্তর), আইয়ুব বাচ্চু, রবি চৌধুরী, সন্দিপন দাশ, কান্তা নন্দী, মানষ পাল চৌধুরী, কল্যাণী ঘোষ, সঞ্জিত আচার্য্য, গীতিকার এস এম ফরিদ, আবদুল গফুর হালী, সৈয়দ মহিউদ্দিন ও এম এন আক্তারকে (মরণোত্তর) সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজনে সংগঠনের মুখপত্র ‘স্রোত’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, শিল্পী আইয়ুব বাচ্চু, রবি চৌধুরী, সন্দিপন এবং চাটগাঁইয়া নওজোয়ানের সদস্যরা। বিজ্ঞপ্তি।