চাটগাঁর দুই পদ
চট্টগ্রামের মেজবানি মাংস, কালো ভুনার খ্যাতি সারা দেশে। ঈদে তৈরি করতে পারেন এই দুটি পদ। চট্টগ্রাম থেকে রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগমমেজবানের মাংসউপকরণ: গরুর বিভিন্ন অংশের মাংস, কলিজা ও হাড় মিলিয়ে ৫ কেজি, পেঁয়াজকুচি ২ কাপ, আদাবাটা ৩ টেবিল-চামচ, রসুনবাটা ২ টেবিল-চামচ, লাল মরিচবাটা ৩ টেবিল-চামচ, জিরাগুঁড়া দেড় টেবিল-চামচ, ধনেগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ২ টেবিল-চামচ, সাদা তিলবাটা ১ টেবিল-চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, তেল আড়াই কাপ, মিষ্টি জিরাবাটা ১ চা-চামচ, রাঁধুনিবাটা ১ চা-চামচ, সরিষাবাটা ১ টেবিল-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল-চামচ, নারকেলবাটা ২ টেবিল-চামচ, তেজপাতা ৭-৮টি, এলাচ, দারচিনি ও লবঙ্গবাটা ১ টেবিল-চামচ, কাবাব চিনিবাটা ১ টেবিল-চামচ, জায়ফল-জয়ত্রিবাটা ১ চা-চামচ, গোলমরিচবাটা ১ চা-চামচ, মেথিবাটা ১ চা-চামচ, পানি ৪-৫ কাপ, লবণ স্বাদমতো।প্রণালি: তেলে পেঁয়াজকুচি লাল করে ভেজে গরম মসলা ছাড়া বাকি মসলা মাখিয়ে মাংস ঢেলে ভালোভাবে কষান। আধা ঘণ্টা পর ৪-৫ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে গরম মসলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিন। কালো ভুনাউপকরণ: গরুর মাংস ২ কেজি, পেঁয়াজকুচি দেড় কাপ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, আদাবাটা দেড় টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, বড় এলাচ ৩-৪টি, তেজপাতা ৪-৫টি, জিরাগুঁড়া ১ টেবিল-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, লাল মরিচবাটা ১ টেবিল-চামচ, তেল ১ কাপ, জায়ফল, জয়ত্রিবাটা আধা চা-চামচ, কাবাব চিনিবাটা আধা চা-চামচ, এলাচ, দারচিনি ও লবঙ্গবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচবাটা আধা চা-চামচ, সরিষার তেল ১ টেবিল-চামচ।প্রণালি: গরম মসলা ও গোলমরিচ ছাড়া বাকি সব মসলা ভালোভাবে মাংসে মাখিয়ে তেল দিয়ে চুলায় দিন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে একটি লোহার পাত্রে সরিষার তেলে ১ চা-চামচ পেঁয়াজ ভেজে এতে মাংস ও বাকি মসলা দিয়ে অল্প আঁচে রাখুন। কিছুক্ষণ পর পর নেড়ে দিন। কালো রং হয়ে এলে মাংস নামিয়ে নিন।