চাতক পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছুটির দিনে’ ৫৪০ সংখ্যায় আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের লীলার ‘তবুও ভালোবাসি’ লেখাটি পড়ে বারবার চোখ দুটো জলে ভরে উঠেছে। মনে হয়েছে, আমার মনের কথাগুলোই যেন তাঁর লেখা হয়ে উঠে এসেছে ঘর-মন-জানালায়। আমিও এখন লীলার মতো বৃষ্টিতে ভিজি না, কান্না আসে বলে। জ্যোৎস্না দেখি না, স্বপ্ন দেখার ভয়ে। রেললাইনে হাঁটি না, হাত ধরার কেউ নেই বলে। আমার ভালোবাসার মানুষটি বোঝে না আমার অভিমান, আমার কষ্ট, আমার একাকিত্ব। ও শুনতে পায় না আমার মনের কান্না আর হাহাকার। আমার ভালো লাগা, অপেক্ষা, ছোট কালো টিপ, চোখের কাজল—কিছুই ওর চোখে পড়ে না। আমি জানি না, তুমি এত দিন কথা না বলে কীভাবে থাকতে পারো। আমার দিনগুলো যে ফুরোয় না, নির্ঘুম রাতগুলোকে অনেক বেশি বড় মনে হয়।নাম প্রকাশে অনিচ্ছুককিশোরগঞ্জ।