চান মিয়ার জন্য এই ঝুঁকি নেওয়াটা নতুন কিছু নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগ।স্ত্রী-পুত্র কারও কথা চিন্তা না করে চান মিয়া বড় ধরনের জীবনের ঝুঁকি নিয়েছে। অসামান্য সাহস দেখিয়েছে। এত ঝুঁকি নিয়ে অন্য কেউ কাজ করে বলে আমার মনে হয় না। চান মিয়ার জন্য এই ঝুঁকি নেওয়াটা নতুন কিছু নয়। চান মিয়ার সঙ্গে আমার প্রথম পরিচয় আমি চাঁদপুরে থাকার সময়। সেবারও একটা লঞ্চডুবির ঘটনায় সে দারুণ সাহসিকতা দেখিয়েছিল। যেকোনো জরুরি অবস্থায় আমরা চান মিয়াকে খুঁজি সবার আগে। চান মিয়া সামনে রাষ্ট্রপতির সিভিল ডিফেন্স সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে । আমার মনে হয়, সামনে সে এ ধরনের পুরস্কার আরও পাবে।