চান্দগঁাও থানা যুব স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় মওকুফ করে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে ১৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর চান্দগঁাও থানা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হয়ে মিছিলটি বহদ্দারহাট চত্বরে এসে শেষ হয়। বহদ্দারহাট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর স্বেচ্ছাসেবক লীগের নেতা মোজাম্মেল হক।
বক্তব্য দেন মামুনুর রশীদ, জায়েদ বিন কাশেম, তোফাজ্জল হোসেন, রোকন উদ্দিন, দিদারুল আলম, শিবু দাশগুপ্ত, ইমাম হোসেন, এস এম রাহাত, জাহাঙ্গীর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।