ইউনিভার্সাল গ্রামার স্কুলের প্রীতিসমাবেশ সম্প্রতি চান্দগাঁও স্কুল ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ। বিশেষ অতিথি ছিলেন সানোয়ারা ইসলাম বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর, ব্যাংকার মাজেদ বিন শাজাদাত ও মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সারা দিন শুধু বইয়ের মধ্যে মুখ গুঁজে রাখলে হবে না। তাদের মুক্ত আকাশের মতো বেড়ে ওঠার দিকে অনেক বেশি মনোযোগী হতে হবে।
স্কুলের অধ্যক্ষ শামীম আরার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, স্কুলের নির্বাহী পরিচালক কাজী আরফাত, হেড অব ইনচার্জ শাহীন আকতার প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। এরপর শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের উপহারসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।