চান্দগাঁও ইয়ং বয়েজ ক্লাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াপ্রতিষ্ঠান চান্দগাঁও ইয়ং বয়েজ ক্লাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় সর্বজনীন বৌদ্ধবিহার প্রাঙ্গণে ১৫ এপ্রিল দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, শোভাযাত্রা, সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা। সংগঠনের সভাপতি অধ্যাপক শ্যামল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক এস লোকজিত ভিক্ষু। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক বনশ্রী মহাথের। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, ফণীভূষণ বড়ুয়া, সাগরচন্দ্র দে, শুভ দর্শন বড়ুয়া প্রমুখ। বক্তব্য দেন প্রকৌশলী রোমেল বড়ুয়া, ফ্রান্সিস রিবেরু, চিন্টু বড়ুয়া, কৌশিক বড়ুয়া, সমরজিৎ বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, ‘সংস্কৃতি হচ্ছে একটি জাতির কৃষ্টি, সভ্যতা, মেধা, মননকে সুন্দর ও প্রস্ফুটিত করে তোলার মাধ্যম। সংস্কৃতি মানুষের চেতনাকে জাগিয়ে তোলে, মানুষ হিসেবে বেঁচে থাকার তাগিদ অনুভব করতে সহায়তা করে। সংস্কৃতিই আমাদের স্বাধীন জাতি হিসেবে দাঁড়ানোর জন্য উজ্জীবিত করেছে।’ বিজ্ঞপ্তি।