চান্দগাঁও সোসাইটি ক্লাবের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চান্দগাঁও সোসাইটি ক্লাবের সাধারণ সভা ২৪ মার্চ ভারপ্রাপ্ত সভাপতি আল মামুনুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আবু বকর চৌধুরীকে সভাপতি ও ফারুক ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন—সহসভাপতি আল মামুনুল করিম ও আবুল কাসেম, যুগ্ম সম্পাদক কাজী মোহাম্মদ, অর্থ সম্পাদক মাশফিক ইসলাম মজুমদার, সহঅর্থ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক জি এম মঞ্জুর মোরশেদ, সহসাংগঠনিক সম্পাদক সাইফুল হক, ক্রীড়া সম্পাদক ফজলে আরাফাত, সহক্রীড়া সম্পাদক আহনাফ তাহমিদ, রাকিবুল হোসাইন, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সিজানুল ইসলাম ও ধর্মবিষয়ক সম্পাদক মোরশেদ আলম। সভা পরিচালনা করেন ক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাহেদ সাকি। বিজ্ঞপ্তি।