চান্দগাঁও সোসাইটি ক্লাবের ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবী হারুন-উর-রশীদ স্মরণে চান্দগাঁও সোসাইটি ক্লাব আয়োজিত আন্তক্লাব জুনিয়র ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ২৩ অক্টোবর চান্দগাঁও আবাসিক এলাকা মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। ক্লাবের সভাপতি আবু বকর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক তারিকুল ইসলাম, নিজাম উদ্দিন ও সাইফুদ্দীন খালেদ। শুভেচ্ছা বক্তব্য দেন মামুন-উর-রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক ইসলাম। বিজ্ঞপ্তি।