প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ছেলে। চেয়ারে বসা, সামনে টেবিল। কাল তার পরীক্ষা। সারা রাত পড়তে হবে—এই চিন্তায় সে অস্থির। রীতিমতো গোগ্রাসে গিলছে সব। বুঝতে পারছে চাপটা বেশি হয়ে যাচ্ছে, তবু কিছু করার নেই। তবে শেষ সময়ের এই চাপটা সে বেশ এনজয় করে। সামলে উঠতে হিমশিম অবস্থা।
অন্য কেউ হলে কী হতো জানি না, তবে ছেলেটা বেশ ওস্তাদ। এদিকে মা আবার ফোন করছেন বারবার। বলছেন, ‘এত চাপ নেওয়ার দরকার নেই, পরীক্ষার আগের রাতে যতটা রিলাক্স থাকা যায়, ততই ভালো। এ ছাড়া ভালো একটা ঘুমও দরকার।’
ছেলেটা একসময় হাত নেড়ে ডাকে ওয়েটারকে। বলে, ‘আর দুইটা চাপ ভেজে দেন তো। আর শোনেন, তিনটা পার্সেল
করেও দিয়েন।’