চাপা পড়ে রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরমালিনের এই যুগে আমরা সবাই খুব বেশি ফরমাল। অনেক সময় ফরমালিটিজের কারণে কিছু কথা চাপা থেকে যায়। মাঝেমধ্যে কথা চাপা রেখে মাপা হাসি দিয়ে পরিস্থিতি সামলে নিতে হয়। তেমনি মাপা হাসির আড়ালে চাপা কিছু কথা আসুন জেনে নিই। ভেবেছেন রাব্বী আহমেদ কোনো বাসায় অতিথি হিসেবে যাওয়ার পরমূল কথানা না, আন্টি, আর খেতে পারব না। বাসা থেকে এমনিতেই খেয়ে এসেছি।চাপা কথাআন্টি শুধু একটা মিষ্টি দিলেন, তা-ও বলছেন পুরোটা খেতে হবে। আপনি আসলেই কিপ্টার হাড্ডি। বাসায় আর কোনো খাবার থাকলে যান নিয়ে আসেন।ফেসবুক বন্ধুর ছবিতে কমেন্ট করার ক্ষেত্রে মূল কথাদোস্ত, ছবিটা অসাম, সো কিউট, পুরাই বেবি বেবি লাগতেছে তোকে। তুই রিয়েলি জোস...