চাপেও নির্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাপ থেেক নির্ভার হতে একটু ব্যায়ামই যথেষ্ট। মডেল: অর্পিতা, কৃতজ্ঞতা: হারমনি স্পা ছবি: সুমন ইউসুফ
চাপ থেেক নির্ভার হতে একটু ব্যায়ামই যথেষ্ট। মডেল: অর্পিতা, কৃতজ্ঞতা: হারমনি স্পা ছবি: সুমন ইউসুফ

অফিস হোক বা ক্লাস, কাজের ব্যস্ততা থাকে সবখানেই। প্রতিদিনই নতুনভাবে তৈরি হচ্ছে মানসিক চাপ, যার কারণে শরীর, মন, বাহ্যিক সৌন্দর্য সুস্থতা হারাচ্ছে একটু একটু করে। দরকার মন ভালো রাখা, সৌন্দর্য স্থায়ী করতে এটাই বিশাল ভূমিকা পালন করবে।
হারমনি স্পার আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘অতীতের সোনালি স্মৃতিকে সব সময় আমরা লালন করব। বর্তমানের প্রতিটি মুহূর্তকে ভবিষ্যতের সোনালি স্মৃতি সৃষ্টিতে কাজে লাগাব।’ অতিরিক্ত মানসিক চাপের কারণে মন ও শরীর দুটিরই ক্ষতি হয়। মানসিক চাপ থেকে কী কী সমস্যা হতে পারে জেনে নিন একঝলকে—

মন শান্ত করে খালি হাতে সাধারণ কিছু ব্যায়াম চাপ কমাতে সাহায্য করবে
মন শান্ত করে খালি হাতে সাধারণ কিছু ব্যায়াম চাপ কমাতে সাহায্য করবে

অতিরিক্ত মানসিক চাপের কারণে ত্বকের লাবণ্য দ্রুত নষ্ট হয়ে যায়। ত্বক হয়ে পড়ে পানিশূন্য। ত্বকে ভাঁজ চলে আসে অল্প বয়সেই। ত্বকে কালো ছোপ পড়তে পারে। চোখের নিচে জমতে পারে কালি। আর অল্পতেই অস্থিরতা, বুক ধড়ফড় করা ও শ্বাসকষ্টও হতে পারে কোনো কোনো সময়। মানসিক চাপ এবং এ থেকে সৃষ্টি হওয়া সমস্যাগুলো থেকে বাঁচতে জেনে নিন রাহিমা সুলতানার পরামর্শ—
অতিরিক্ত মানসিক চাপ অনুভব করলে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে অল্প অল্প করে পান করতে থাকুন। পুরো পানিটুকু এভাবে পান করবেন এবং পানিটুকু অবশ্যই বসে পান করবেন।
অস্থিরতা অনুভব করলে তেল ও ঠান্ডা পানি মিশিয়ে মাথা, হাত ও পায়ের তালুতে লাগাতে পারেন।
গোসল করলেও মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। আর গোসলের আগেই ছোট একটি বালতিতে দুই-তিন ফোঁটা অ্যারোমা মিশিয়ে রাখুন। গোসলের পর এই পানি শরীরে ঢালুন। এটি মনে ফুরফুরে ভাব আনতে সাহায্য করবে। চাইলে অ্যারোমার পরিবর্তে পাতলা করে কাটা লেবুর স্লাইসও ব্যবহার করতে পারেন।
কাজের জায়গায় পছন্দের ফুলের সুঘ্রাণযুক্ত এয়ারফ্রেশনার ব্যবহার করতে পারেন। চাইলে টেবিলের ওপর রাখতে পারেন দুটি বেলি ফুলের মালা।
ঠান্ডা স্থানে বসে তেল মালিশ করতে করতে ভাবতে থাকুন ভালো লাগার কোনো স্মৃতি।
স্পা করালেও উপকার পাবেন।
গভীরভাবে শ্বাস-প্রশ্বাস নিলেও উপকার হতে পারে। মনে মনে এক থেকে দশ পর্যন্ত গুনতে গুনতে শ্বাস গ্রহণ করুন আর এক থেকে কুড়ি পর্যন্ত গুনতে গুনতে শ্বাস ছাড়ুন।
প্রতিদিন প্রচুর পানি পান করুন। এতে আপনার ত্বক আর্দ্র থাকবে।
ত্বক শুষ্ক অনুভব করলে কাঠবাদাম বাটা ও দুধ একসঙ্গে মিশিয়ে লাগান। এতে উপকার পাবেন। প্রতিদিন চারটি করে কাঠবাদামও খেতে পারেন।
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।
রাতে ঘুমও হতে হবে পর্যাপ্ত।
মানসিক চাপ এড়াতে নিজেকে সাহায্য করতে হবে নিজেরই। নিজের পক্ষে যতটা সম্ভব, ঠিক ততটাই কাজ হাতে নিন। নিজের জন্য চাপ হয়ে উঠবে এমন পরিমাণ কাজ হাতে নেবেন না। কখনো কখনো কারও অনুরোধেও বাড়তি কাজ করা হয়, এটি ঠিক নয়। কারণ এসব বাড়তি কাজও মনের ওপর চাপ ফেলতে পারে।
ত্বকে কালো ছোপ?
তুলসী পাতার রস, মধু ও কাঁচা পেঁপে একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের কালচে ছোপ কমে আসবে।
চোখের নিচের কালচে ভাব দূর করতে।
শসা বা আলুর রস ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এরপর সেই ঠান্ডা রস চোখের নিচে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ শুয়ে থাকুন।
চুল বেশি পড়ছে?
আমলকী বাটার সঙ্গে টকদই মিশিয়ে চুলে লাগাতে পারেন। এটি চুল পড়ার সমস্যার পাশাপাশি তাড়াতাড়ি চুল পেকে যাওয়ার সমস্যা থেকেও বাঁচাবে। এর পাশাপাশি প্রতিদিন দুটি করে আমলকীও খেতে হবে।

মন শান্ত করে খালি হাতে সাধারণ কিছু ব্যায়াম চাপ কমাতে সাহায্য করবে
মন শান্ত করে খালি হাতে সাধারণ কিছু ব্যায়াম চাপ কমাতে সাহায্য করবে