প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ২৭ আগস্ট নগরের থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে সন্ধ্যা সাতটায় কথক নাট্য সম্প্রদায়ের প্রযোজনা নাটক চার অধ্যায় মঞ্চস্থ হবে। এটির নাট্যরূপ দিয়েছেন শম্ভু মিত্র। নির্দেশনা দিয়েছেন বিক্রম চৌধুরী।
এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস। এই নাটকের ঘটনাকাল ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খলের দিনগুলো। আর সেই রক্তাক্ত পটের ওপরই দুজন মানুষের ভালোবাসা। এ ভালোবাসা সহজ প্রকাশের পথ পায়নি। বিজ্ঞপ্তি।