চার কবিকে নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সেলিনা শেলী
তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সেলিনা শেলী

বিশ্বজিৎ চৌধুরী, হাফিজ রশিদ খান, সেলিনা শেলী ও মনিরুল মনির; নগরের এই চার কবির কবিতা নিয়ে ১৩ আগস্ট জমজমাট কবিতার আসর হয়ে গেল আবৃত্তি দল তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে। ‘সোনালি সুতোয় বাঁধ’ শিরোনামে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত এই কবিতার আসরে চারজন কবিকে নিয়ে ছিল চারটি পর্ব। কবিকণ্ঠে কবিতা পাঠ ও তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তিশিল্পীদের পরিবেশনা মন কেড়েছে দর্শকের।
সন্ধ্যা সাতটায় শুরু হওয়া আসরের প্রথম কবি ছিলেন মনিরুল মনিরের কবিতা। মুজাহিদীন ইসলামের সঞ্চালনায় তঁার কবিতা পাঠ করেন সংগীতা দেবী, সুমী বিশ্বাস, নুর উদ্দীন, প্রান্তিকা সাহা, শিউলি চৌধুরী ও আশিক উল আলম। আবৃত্তিশিল্পীদের পর মনিরুল মনির নিজের কবিতা পাঠ করে শোনান।
আসরের দ্বিতীয় পর্বে মঞ্চে আসেন কবি হাফিজ রশিদ খান। শুরুতে তিনি নিজের লেখা দুটি কবিতা পাঠ করে শোনান। এরপর আবৃত্তিশিল্পী সেঁজুতি দে, হিরণ্ময় বড়ুয়া, গার্গী দেব, মিঠু তলাপাত্র, শ্রাবণী দাশগুপ্তা এবং হুমায়ারা তাবাস্সুম আবৃত্তি করেন হাফিজের কবিতা।
আসরের তৃতীয় পর্ব সাজানো হয়েছিল কবি সেলিনা শেলীকে নিয়ে। এ পর্বে সেলিনার লেখা আবৃত্তি করেন স্বপ্নিল বড়ুয়া, আশিক উল আলম, ঐশী চৌধুরী, সংগীতা দেবী, মীর রাতুল হাসান এবং অর্পিতা দাশগুপ্তা। সেলিনা শেলী তাঁর কয়েকটি কবিতা পাঠ করে শোনান।
আসরের শেষ পর্বে মঞ্চে আমন্ত্রণ জানানো হয় কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীকে। মঞ্চে তিনি পাঠ করে শোনান নিজের রচিত দুটি কবিতা। এরপর কবি রচিত কবিতা পাঠ করেন সুস্মিতা দত্ত, আলাউদ্দীন মজুমদার, অনুভা দেবনাথ, ইশরাক শাহরিয়ার, শ্রাবণী দাশগুপ্তা এবং ইভা চৌধুরী। কবিতার পর্ব শেষে মঞ্চে এসে নিজেদের কবিতা এবং লেখালেখি নিয়ে কথা বলেন চার কবি।
তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় কবিতা পাঠের এ আসর।