চার কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভায় কাউন্সিলর পদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তিনটি ওয়ার্ডের প্রতিটিতে একজন ছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে চার নম্বর ওয়ার্ডে (বিরিঞ্চি) মো. মজিবুর রহমান ভূঞা, ১০ নম্বর ওয়ার্ডে (ডাক্তারপাড়া) ওমর ফারুক ভূঞা, ১১ নম্বর ওয়ার্ডে (মধ্যম চাড়িপুর) গোলাম মেহেদী আলম চৌধুরী বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড (বিরিঞ্চি-সুলতানপুর) নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসন থেকে মোসাম্মৎ জেসমিন আক্তার একাই মনোনয়নপত্র জমা দেন। অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলতাফ হোসেন চৌধুরী এই চারজনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।